• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরে একই সময়ে তিনটি ফ্লাটে চুরি

DSCN2390চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকায় একই সময়ে দু’টি ভবনের তিনটি ফ্লাটে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০ টা থেকে সাড়ে ১০টার মধ্যে দু’টি ভবনে সংবর্ধ ভাবে চোরেরা চুরি ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র মতে, চোরেরা ষোলঘর পাকা মসজিদ এলাকার সুকর্ণা ভিলার দ্বিতীয় তলায় আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলামের ঘরের দরজার তালা ভেঙে চোরেরা প্রবেশ করে।
এবিষয়ে অ্যাড. জহিরুল ইসলামের সহধর্মীনী সাহিন সুলতানা পেন্সী জানান, সকালে দরজায় তালা মেরে আমার কর্মস্থলে যাই। নিচের ভাড়াটিয়া সালমা সোহলে উপরে উঠে দেখে দরজা খোলা এবং দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে সে আমাকে জানালে আমি দ্রুত ছুটে আসি। চোরচক্র আমার পুরো রুম এলোমেলো করে রেখেছে।
পরের ভবনটি একই স্থানের শেখ প্যালস ভবনের প্রথম তলা ও ৪র্থ তলার দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ৫ম তলার রুমের তালা ভাংলেও চোরচক্র রুমে প্রবেশ করতে পারেনি। এদিকে প্রথম তলার ভাড়াটিয়া নাজমা আক্তার জানান, আমার বাচ্চা অসুস্থ। তাকে নিয়ে আমি সকালে সদর হাসপতালে যাই। পরে ফোনে খবর পাই আমার বাসায় চুরি হয়েছে। এসে দেখি আমার ঘরের আলমিরা খুলে চোরচক্র ৭০ হাজার টাকা, ৪টি স্বর্ণের আংটি ও একটি গলার চেন নিয়ে যায়। সেখানে প্রায় ৩ ভরি স্বর্ণ ছিলো বলে জানান নাজমা আক্তার।
৪র্থ তলার ভাড়াটিয়া জেসমিন আক্তার জানান, আমরা এই ভবনের ৩য় তলা ও ৪র্থ তলায় থাকি। যে সময় চোরেরা ঘরে ঢুকে তখন আমরা ৩য় তলায় ছিলাম। পরে নিচের চুরির কথা শুনে উপরে উঠে দেখি আমাদের ঘরের দরজার তালা ভাঙা। ঘরে তেমন মূল্যবান কিছু না থাকায় চোরেরা কোনো কিছু নিতে পারে নি। সব জিনিস পত্র এলো মেলো ভাবে ফেলে রেখে চলে যায়।

এবিষয়ে চাঁদপুর মডেল থানায় জানালে ঘটনা স্থলে থানার সেকেন্ড অফিসার মনির আহমেদ, এস আই নুরুল ইসলাম, এ এস আই সোহাগ দু’টি ভবনে পরিদর্শন করেন। পুলিশ জানান, চুরির সাথে এলাকার কোন ছেলেরা সম্পৃক্ত আছে কি না খতিয়ে দেখা হবে। এছাড়া ওয়ালটন শো-রুমের সিসি ক্যামেরায় তাদের ধরা যায় কি না সে বিষয়ে আমরা দেখছি।

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের ধর্মঘট
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘সাজানো রায়ের’ প্রতিবাদে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের ডাকে ধর্মঘট হয়েছে। চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পরিচালনায় সংক্ষিপ্ত মিছিলে অংশ নিয়ে কলেজের ক্যাম্পাসের প্রদক্ষিণ হয়ে শেষ হয়।
মিছিলে পূবে ক্লাস ত্যাগ করে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভায় অংশগ্রহণ করে তারা। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো.ফজলুর রহমান, সহ-সাধারন সম্পাদক লুৎফুর রহমান সজীব ,মহিউদ্দিন মাঝি, সোহেল গাজী, শহীদ জিয়া ছাত্রাবাস ও শেরে বাংলা ছাত্রাবাসসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

DSC_6990তিন উপজেলার ৯ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ
চাঁদপুর সদর, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচিত ৯ চেয়ারম্যনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই, চাঁদপুর জেলা আওয়ামলী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।
শপথ গ্রহণ করা চেয়ারম্যনরা হলেন, চাঁদপুর সদর উপজেলা ৫নং রামপুর ইউনিয়নের চেয়াম্যান আল মামুন পাটোয়ারী, ৬ নং মৈশাদী ইউনিয়নের মনিরুজ্জামান মানিক পাটোয়ারী। মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের মো. হানিফ মিয়া, কলাকান্দা ইউনিয়নের ছোবাহান মিয়া, ফরাজিকান্দি ইউনিয়নের দেলোয়ার হোসেন দানেশ। শাহরাস্তি উপজেলা টামটা উত্তর ইউনিয়নের মোহাম্মদা ওমর ফারুক, টামটা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ জহিরুল আলম ভূূইয়া, মেহের উত্তর ইউনিয়নের মো. মনির হোসেন ও মেহের দক্ষিণ ইউনিয়নের সফি আহমেদ মিন্টু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ