• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে শিবিরের ৮ নেতাকর্মী আটক

আটকদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শহর শিবিরের অর্থ সম্পাদকসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-শহর শিবিরের অর্থ সম্পাদক দিনাজপুর সরকারী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ময়নুল ইসলাম (২৫), শিবির নেতা দিনাজপুর সরকারী কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মামুন ইসলাম (২৫), সরকারী কলেজ উপ-শাখার সভাপতি হাফিজ উদ্দীন (২৪), প্রথম বর্ষের ছাত্র ইয়াসিন আরাফাত (২০), প্রথম বর্ষের ছাত্র জামাল আহমেদ (১৯), প্রথম বর্ষের ছাত্র মোমিনুল ইসলাম (২০), দ্বিতীয় বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম (২১) ও মেডিকেল ভর্তি কোচিংয়ের ছাত্র  তোফাজ্জল হোসেন (২০)। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক আবু সাঈদ সরকার জানান, রোববার বিকেলে আটক ৮ শিবির  নেতাকর্মীকে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামল কুমার রায় প্রত্যেকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করলে বিচারক প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আটককৃতদের বিকেলে রিমান্ডে নেয়া হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ