• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরামপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

Dinajpur-Lash Uddhar-Pic-01বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার(২৪ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের পুরাতন বাজারের তরকারি হাট জামে মসজিদের পাশে প্রবাহমান ছোট যমুনা নদীর তীরে উলঙ্গ অবস্থায় উপুড় হয়ে থাকা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা। তারা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ও মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশের উত্তারাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় বিরামপুরে ছোট যমুনা নদীতে প্রবল স্রোতে পানি বয়ে যাচ্ছে। পানির স্রোতে মৃতদেহটি ভেসে এসে আটকে থাকতে পারে বলে অনেকে ধারনা করছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান জানান, “মৃত ব্যক্তির পরিচয়,মৃত্যু ও ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। তবে কেউ বলছে এই মৃত ব্যক্তি’র নাম জহিরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ