• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকার নির্ধারিত জুমার খুতবার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

লিল্যাগালঢাকা: কুরআন ও হাদিসের আলোকে জুমার নামাজের খুতবার বাইরে গিয়ে সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া খুতবা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল উল্লেখ করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সোমবার হাইকোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি এই নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া আগামী সাতদিনের মধ্যে নোটিশের জবাব না দিলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান এ আইনজীবী।
উল্লেখ্য, দেশে জঙ্গিদের হামলা ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নির্দেশনা অনুযায়ী সারাদেশের মসজিদগুলোতে জুমার দিন জঙ্গিবাদবিরোধী খুতবা পাঠ করা হচ্ছে। খুতবায় ইসলাম প্রচারের নামে মানুষ হত্যার মতো জঘন্যতম কাজ করতে নিষেধ করা হয়। এছাড়াও ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ