• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকাই ছবিতে পায়েল মুখার্জি

পায়েলবিনোদন ডেস্ক: প্রথমবারের মতো ঢাকাই ছবিতে অভিনয় করতে চলেছেন কলকাতার উঠতি নায়িকা পায়েল মুখার্জির। ছাইব বাপ্পী ও এহসানুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় ‘শ্যাওলা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এর মধ্য দিয়ে জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বাঁধছেন পায়েল।
রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত। এতে অংশ নিতে সকালেই কলকাতা থেকে ঢাকায় আসেন পায়েল।
এখানে তিনি বলেন, ‘ঢাকায় এতো ভালোবাসা পাচ্ছি যে এক মুহূর্তের জন্যও মনে হয়নি অন্য দেশে আছি। সবাই সহযোগিতা করছেন। দুই পরিচালককে ধন্যবাদ দিতে চাই আমাকে নেওয়ার জন্য। তারা দারুণভাবে গল্প আর চিত্রনাট্য সাজিয়েছেন।’
ছবি প্রসঙ্গে পায়েল বলেন, ‘শ্যাওলা’ ছবিতে দেখানো হবে একটি মেয়ের পথচলা। প্রতিবন্ধকতা সত্ত্বেও যে মেয়েরা চলতে পারে, মেয়েদেরকে যে এখনও অন্যায়-অবিচার মেনে পথ চলতে হয়, এই ছবি দেখে এসব ব্যাপারে কিছু লোকও যদি সচেতন হয় তাহলেই মনে করবো আমরা সফল হয়েছি।’
‘শ্যাওলা’ ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন তরুণ গায়ক সাহস মুস্তাফিজ। ছবিটিতে আরো অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, ডা. এজাজ, জয়শ্রী কর জয়া, নওশীন নাহরিন মৌ, মুনিরা মিঠু প্রমুখ। দিনক্ষণ চূড়ান্ত না হলেও শিগগিরই ছবির কাজ শুরু হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ