• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে নিখোঁজ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

লাশ উদ্ধারদিনাজপুর/চিরিরবন্দর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজের ২ দিন পর মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই) দুপুরে আত্রাই নদীর চকরামপুর ঘাট এলাকা হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও উপজেলার হাটখোলা গ্রামের মো. খবির উদ্দিনের ছেলে।
নিহত রফিকুলের পরিবার জানান, গত শনিবার রাত ৯ টার দিকে মোবাইল ফেনে একটি কল আসার পর বাড়ি  থেকে রফিকুল ইসলাম বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি এবং তার মোবাইল ফোন পাওয়া যায়। সোমবার বেলা ২টার দিকে তার লাশ আত্রাই নদীতে চকরামপুর ঘাটের কাছে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে নদী হতে লাশ উদ্ধার করে পুলিশ।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে উপজেলার কারেন্টেরহাটে জুয়ার আসরে পুলিশ অভিযান চালালে পুলিশের ভয়ে জুয়ারিরা পালিয়ে যায়। এদের মধ্যে  কেউ কেউ নদীতে ঝাঁপিয়েও পড়ে। ধারণা করা হচ্ছে রফিকুল ইসলাম ওই জুয়ার আসরে ছিলেন এবং পালাতে গিয়ে নদীতে তলিয়ে যান। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ