• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উত্তরা ইপিজেডের নারী শ্রমিকে জবাই করে হত্যা

হত্যানীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শুকলা রানী সেন (১৯) নামের এক নারী শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে জেলার উত্তরা ইপিজেডের চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাজেন বিডি লিমিটেডের শ্রমিক এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাকপুর সেনপাড়া গ্রামের জগেশ চন্দ্র রায়ের মেয়ে।

স্থানীয়রা আজ সোমবার সকালে সদর উপজেলার সংগলশী ইউনিয়নের লোকালপাড়া গ্রামের একটি ধান ক্ষেতে শুকলা রানীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

জানা যায়, শুকলা রানী ও তার বোন নীপা রানী ওই এলাকার জনৈক শাহীনের বাড়ীতে ভাড়া থাকতেন এবং ওই কোম্পানীতে চাকরি করতেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় কাজ শেষে ছোট বোন নীপা রানী এক ঘন্টা আগে বাড়ি ফিরে গেলেও বড় বোন শুকলা রানী ওভারটাইম শেষ করে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালে নীপা রানী খবর পান বাড়ির অদূরে জমিতে গলা কাটা এক যুবতীর লাশ পড়ে আছে।

শুকলা রানীর সহকর্মীরা জানায়, রোববার সারাদিন শুকলা রানী কারখানায় কাজ করেছেন এবং সন্ধ্যা সাড়ে ৭টায় কাজ শেষে বাড়ির উদ্দেশ্য চলে যায়। স্থানীয়দের ধারণা প্রেমঘটিত বিরোধে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। হত্যার আগে শুকলা রানীকে ধর্ষণ করা হয়েছে বলে স্থানীয়রা দাবী করছেন। এ ঘটনায় উত্তরা ইপিজেড এলাকায় মহিলা শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ