• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

HSTU-25-07-2016দিনাজপুর প্রতিনিধি: ‘জল আছে যেখানে মাছ চাষ সেখানে’ শ্লোগানকে সামনে রেখে মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালন করা হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালন উপলক্ষে সোমবার বেলা ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের ডীন, শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। এরপর ক্রমান্নয়ে বিশ্ববিদ্যালয়ের ডীন, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ মাছের পোনা অবমুক্ত করেন।
এরপর অডিটোরিয়াম-২ এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন ড. মোহাম্মদ ফেরদৌস মেহবুব’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান ড. ইমরান পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ