• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে পানিতে ডুবে দুই মৃগী রোগীর মৃত্যু

ফাইল ফটো

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদরে পৃথক স্থানে পানিতে ডুবে দু’মৃগী রোগের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদের একজন হচ্ছেন সদর উপজেলার পশ্চিম সকদি সাহেব বাজার এলাকার মাসুদ করিমের স্ত্রী শামছুন্নাহার (৩০)। অপরজন হচ্ছে কল্যাণপুর ইউনিয়নের সফরমালী গ্রামের জাকির তালুকদার (৬০)।
গৃহবধূ শামছুন্নাহারের দেবর শামছুল আরেফিন জানান, শামছুন্নাহার দীর্ঘদিন থেকে মৃগী রোগী ছিলেন, সবার অজান্তে সকালে মৃগী রোগ উঠে পানিতে পড়ে যায়, পরে সকাল সাড়ে ৯ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অপরজনের ভাই মজিব তালুকদার জানায়, জাকির মৃগী রোগী, সকাল সাড়ে ১১ টার দিকে জাকির সবার অজান্তে বাড়ির পাশে রঘুনাথপুর ঘাট দিয়ে নদীতে পড়ে যায়, পরে সেখানে গোসল করতে আসা লোকেরা লাশ ভেসে উঠতে দেখেন।

এসবি খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থাকা এসবি খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ৮টায় ভাটার সময় খাল দিয়ে লাশ যাওয়ার সময় ময়লার সাথে আটকে থাকতে দেখে সেখানকার লোকজন। নবাজাত শিশুটির কোনো পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিথিন মোড়ানো প্যাকেট দেখে আমাদের সন্দেহ হয়, পরে টোকাইদের সহায়তায় এটি খাল থেকে উঠিয়ে আনা হয়। নবজাতকের সাথে একটি কামরুন্নাহার নামে একটি প্রেসক্রিপশন পাওয়া যায়। তবে সেটি ভিজে অনেকটা নষ্ট হয়ে যাওয়ায় চিকিৎসক ও হাসপাতালের নাম সংগ্রহ করা যায়নি। স্থানীয়রা পরে পুলিশকে না জানিয়েই নবজাতককে মাটিচাপা দিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ