• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সন্ত্রাসবিরোধী কমিটিতে থাকবেন সব দলের জনপ্রতিনিধি

আশরাফঢাকা : স্থানীয় পর্যায়ে সন্ত্রাসবিরোধী কমিটিতে বিএনপি ও জামায়াত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের অর্ন্তভুক্ত করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

ডিসি সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

স্থানীয় পর্যায়ে সরকারের সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, স্থানীয় পর্যায়ের এসব কমিটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয়ভাবে সন্ত্রাসীদের গতিবিধি পর্যবেক্ষণ, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কমিটি ভূমিকা রাখবে।

সন্ত্রাসবিরোধী কমিটিতে নির্বাচিত বিএনপি-জামায়াতের জনপ্রতিনিধি অর্ন্তভুক্ত করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘অফকোর্স করা হবে। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, পৌরসভার সবাইকে অর্ন্তভুক্ত করা হবে। এটা (কমিটি) কোনো দলীয় অঙ্গ সংগঠন হবে না।’

জেলা পর্যায়ের সন্ত্রাসবিরোধী কমিটিতে সবদলকে রাখা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন স্থানীয়ভাবে এটা করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এটি করা হয়েছে। প্রয়োজন হলে আরো বিস্তার করা হবে।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রশাসন সবসময় গতিশীল থাকে। আমরা সবসময় যেটা বলি যে- আমরা দেখতে চাই প্রশাসন যেন অলটাইম গতিশীল থাকে। সেটাই আমাদের প্রচেষ্টা। সেই কাজে মাঠ প্রশাসন আমাদের সহযোগিতা করছে।’

পুলিশের সঙ্গে জেলা প্রশাসকদের সমন্বয়হীনতা নেই বলেও জানান মন্ত্রী। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা নিয়ে জনমত গঠনে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে বিশেষ নির্দশনার কথাও জানান সৈয়দ আশরাফ। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে অনেকবার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীরাও এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। জেলা প্রশাসকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আইনশৃঙ্খলা। মাঠ প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা (ডিসি সম্মেলন) রাজনৈতিক প্লাটফরম না, এখানে এ বিষয়ে উল্লেখ করতে চান না। নিশ্চয় কাল, পরশু পাবেন এ বিষয়ে কথা বলতে।

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসে এসব ইস্যু মোকাবিলা করার জন্য আমরা ওদের (জেলা প্রশাসক) থেকে মাঠ পর্যায়ের অবস্থা জানতে চাই, তারাও আমাদের জানিয়ে থাকেন। আমরা সবকিছু সমন্বয় করে কাজ করতে চাই। একটা জেলা প্রশাসকের দায়িত্ব কিন্তু অনেক অনেক বেশি। আইনশৃঙ্খলা থেকে শুরু করে সব বিষয়ে তারা জড়িত। এখানে তারা সবকিছু নিয়ে তাদের বক্তব্য রাখেন, আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরাও শেয়ার করি।’

বৈঠকে জেলা প্রশাসকরা বাসস্থান, পরিবহন, চালকদের বেতনসহ অন্যান্য সুবিধা ও ছোটখাট বিষয় নিয়ে কথা বলেছেন এবং এ সব চাওয়া পূরণের আশ্বাস দেন মন্ত্রী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ