• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হট আইটেম গানের শুটিংয়ে পরীমনি (ভিডিও)

pori_moniবিনোদন ডেস্ক: ঢালিউড অভিনেত্রী পরীমনিকে দেখা যাবে হট আইটেম গানে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ছবির জন্য তৈরি হচ্ছে আইটেম গানটি। সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে কলকাতায়। এর কিছু ছবি ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। সে ছবিতে দেখা গেছে রূপ লাবণ্যে অনন্যাময়ী ডানা কাটা এক পরীকে।

কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব। চোখ ধাঁধানো এই আইটেম গানটির চিত্রায়ণে স্টেডি ক্যামসহ ব্যয়বহুল ৩টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, ‘রক্ত’ ছবিটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন নবাগত রিক্ত রোশন। যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘রক্ত’।

জাজের পক্ষে থেকে বলা হয়েছে, এই গানটি হবে দেশের সবচেয়ে ব্যয়বহুল এবং জমজমাট আইটেম গান। পরীর আইটেম গানটির শিরোনামও তার নামের সঙ্গে মিলিয়ে ‘পরী’ রাখা হয়েছে।

https://youtu.be/Ct4dzEFtYUY


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ