• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরে দু’যুবক নিখোঁজ, থানায় জিডি

নিখোঁজচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদরের পৃথক দুই এলাকা থেকে মুক্তিযোদ্ধার সন্তানসহ দু’তরুণ নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, চাঁদপুর সদরের মধ্য তরপুরচন্ডী ওয়্যারলেছের মুক্তিযোদ্ধা আবু তাহের শেখের ছেলে নিশান শেখ (২২) ও পুরাণবাজার উত্তর রঘুনাথপুরের হাবু মিজি বাড়ির আবুল খায়েরের ছেলে মাহবুব হাছান রাব্বী (২০)। এব্যপারে গত বৃহস্পতিবার তাদের বাবা-মা চাঁদপুর মডেল থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরি করেছেন। চাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই মো. সোহাগ জানায়, নিখোঁজ নিশান শেখ (২২) ও হাছান রাব্বী (২০) এই ২ জনের বিষয়টি আমাদের দপ্তরের বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে।
জিডিতে উল্লেখ করেন তাদের ছেলে ২০ জুলাই সকাল ৯টায় নিশান কাজে যাবার জন্যে বাসা থেকে বের হয়। চাঁদপুর শহরের মিশন রোডস্থ ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারে চাকুরি করতো। সেখানে ও যায়নি। ওই দিন রাতে সে আর বাসায় ফিরেনি। আত্মীয় স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পায়নি বাবা-মা। এঘটনায় মডেল থানায় জিডি করাহয় । জিডি নং ১৩৭৬।
অপর নিখোঁজের ঘটনাটি ঘটে শহরের পুরাণবাজার উত্তর রঘুনাথপুর ৫নং ওয়াডের হাবু মিজির বাড়িতে ঘটে। বাড়ির মাহাবুব হাছান রাব্বী (২০) রঘুনাথপুর বাজারে সোহেলের হ্যাচারীতে চাকরি করতো। গত ২৪ জুলাই রাত সাড়ে ৮টায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরের দিন আর বাসায় ফিরেনি রাব্বী । পরে অনেক খোঁজ করেও ছেলের সন্ধান না পেয়ে চাঁদপুর মডেল থানায় ২৮ জুলাই সাধারণ ডায়েরি করেন নিখোঁজ রাব্বীর মা রহিমা বেগম। জিডি নং ১৩৭৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ