• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ল্যাপটপ-প্রজেক্টর পাবে সব প্রাথমিক বিদ্যালয়

মন্ত্রী মোস্তাফিজুর রহমানঢাকা: চলতি অর্থবছরে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হবে। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে শনিবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডেভোকেট মোস্তাফিজুর রহমান একথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু ল্যাপটপ নিলেই হবে না। এগুলোর ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমান বাজেটে ব্যাপক বরাদ্দ বাড়ানো হচ্ছে। কিন্তু ফল পাওয়া যাচ্ছে না। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করার জন্য জঙ্গি কার্যক্রম চালানো হচ্ছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে ৫৪৩২টি ল্যাপটপ ও ২৯৯৫টি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বর্তমানে ৩৫০৪টি স্কুলে ল্যাপটপ ও ৫৯৪১টি স্কুলে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। ৫০ হাজার ল্যাপটপ ও ১২ হাজার প্রজেক্টর সংগ্রহ প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব মো. হুমায়ুন খালিদ। সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ