চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী চিলমারী উপজেলার প্রত্যন্ত বন্যা দূর্গত এলাকা পরিদর্শনসহ বানভাসীদের মাঝে ত্রাণ বিতরন করেছেন।
রবিবার সকালে তিনি নৌকা যোগে রাণীগঞ্জ চর বড়ভিটা, নয়ারহাট, বজরাদিয়ার খাতা, ফেসকাসহ বিভিন্ন বন্যা র্দূগত এলাকা পরিদর্শন করেন। এ সময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ রফিকুল ইসলাম, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোছাঃ নাসরীন বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ রেজিনা বেওম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুদ্দৌলা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রশাসক রাণীগঞ্জ ও নয়ারহাট ইউনিয়নের ২‘শ ২৫টি পরিবারের মাঝে সরকারী ত্রাণ সামগ্রী ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ টাকা বিতরন করেন।