মাহবুবুল হক খান, দিনাজপুর: “সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ রুখে দড়াও বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন পালন করেছে।
সোমবার (১ আগষ্ট) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় শিক্ষার্থীরা ‘জাগো মানুষ-রুখো জঙ্গীবাদ, সন্ত্রাসীদের আস্তানা-বাংলাদেশে রাখবো না, জঙ্গীবাদ নিপাত যাক-মানবতা মুক্তি পাক’ এই শ্লোগানসহ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষা আকতারা পারভীনের নেতৃত্বে স্কুলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন মালন করে। মানববন্ধনে জিলা স্কুলের সহকারী শিক্ষক মো. মতাহার-উল-আলম, মো. মোকাদ্দেস আনোয়ার ওয়ান্ডারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল), প্রধান শিক্ষক মো. সমসেল আলীর নেতৃত্বে স্কুলের সামনে মানববন্ধন পালন করে শিক্ষার্থীরা। মানববন্ধনে বাংলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষা আখতারুল ইসলাম রাঙ্গাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম’র নেতৃত্বে স্কুলের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন পালন করে। এছাড়া দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, মহারাজা উচ্চ বিদ্যালয়, ইকবাল হাই স্কুল, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, চেহেলগাজী বিদ্যালয় নিকেতন স্কুল এন্ড কলেজ, জুবিলী উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের সামনে মানববন্ধন পালন করে। মানববন্ধনে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের মানববন্ধন
আফজাল হোসেন, ফুলবাড়ী:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সারাদেশের ন্যায় জঙ্গীবাদ সন্ত্রাস, সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রূখে দাঁড়াতে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় নামক স্থানে জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে রূখে দাঁড়াতে ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ্ আল মাজেদ এর নেতৃত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক কৃষ্ণা জিওশোয়াল, ব্যবস্থাপনা প্রভাষক নয়ন হক মন্ডল, প্রদর্শক নাছিম উদ্দিন লাবু। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বিদ্যুৎ মহন্ত, প্রভাষক লিয়াকত আলী, ব্যাংকিং বিভাগ প্রভাষক ডিটন চন্দ্র রায়, প্রভাষক আসাদ্জ্জুামান পলাশ, কম্পিউটার বিভাগের উত্তম কুমার, প্রধান অফিস সহকারী মোঃ মিজানুর রহমান। মানববন্ধনে কলেজের শতাধিক ছাত্রছাত্রী, কলেজের প্রভাষক, কর্মকর্তা কর্মচারী অংশ নেন। মানববন্ধনটি ঘন্টা ব্যাপী অবস্থান নেয় রাস্তার পার্শ্বে। মানববন্ধন শেষে ফুলবাড়ী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজে জঙ্গীবাদ সন্ত্রাসের বিরুদ্ধে রূখে দাঁড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মাজেদ, ইংরেজী বিভাগের প্রভাষক কৃষ্ণা জিওশোয়াল, প্রধান অফিস সহকারী মিজানুর রহমান প্রমুখ। অপরদিকে একই দিনে ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, তেতুলিয়া ইসলামিয়া দ্বি-মুখী মাদ্রাসা সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মানববন্ধন করেন।