চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের আহবানে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে সমবার সকালে চিলমারীতে পৃথক পৃথক ভাবে চিলমারী ডিগ্রী কলেজ ও চিলমারী মহিলা কলেজের উদ্দ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন পৃথক পৃথক সমাবেশে বক্তব্য রাখেন চিলমারী ডিগ্রী কলেজ অধক্ষ্য সামছুদ্দিন সরকার (ভারঃ), সহ-অধ্যাপক গোলাম ফারুক, সহ-অধ্যাপক মোঃ মাহবুবার রহমান ববুল, সহ-অধ্যাপক রুকুজ্জামান শাহীন প্রমুখ। অপরদিকে মানববন্ধন শেষে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-অধ্যাপক সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, সহ-অধ্যাপক ও সাংবাদিক ফজলুল হক, সহ-অধ্যাপক কামরুজ্জামান। মানববন্ধনে কলেজের শিক্ষক, কর্মচারীসহ বিভিন্ন স্থরের মানুষজন অংশগ্রহন করেন।