ডোমার (নীলফামারী) প্রতিনিধি : আগামী ৭ আগষ্ট চতুর্থবারের মতো নীলফামারীর ডোমার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠ, শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিল ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে অতিরিক্তি পুলিশ সুপার আবু মারুফ হোসেন, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: জিলহাজ্ব উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো: সেকেন্দার আলী, মেয়র প্রার্থী আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, আবু সুফিয়ান লেবু, কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান তুলু প্রমূখ বক্তব্য রাখেন।#