সিসি নিউজ : দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গত এক সপ্তাহের মধ্যেই আবারও বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প হলো। আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। এর আগে গত ২৭ জুলাই ভোরে চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়। সেদিনের মাত্রা ছিল ৪.৭। গত ২৭ জুলাই ভোরে চট্টগ্রামে মৃদু ভূকম্পন অনুভূত হয়। সেদিনের মাত্রা ছিল ৪.৭। এদিকে তাৎক্ষণিকভাবে আজকের ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেকেই বাসার বাইরে ছুটে আসেন বলে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।