• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সেলিমা-বুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সেলিমাসিসি নিউজ: রাজধানীর মুগদা থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও সাবেক যুগ্ম-মহাসচিব বরকতউল্লা বুলুসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন আদালত।
উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপির নেত্রী শিরিন সুলতানা।
একই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সাবেক যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে আছেন। তবে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৪ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৫ সালের ১৭ মার্চ মুগদা এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ২০১৫ সালের ৯ জুলাই মুগদা থানার উপ-পরিদর্শক আব্দুর করিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ মোট ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ