• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারীসহ ৮ সন্দেহভাজন জঙ্গির তথ্য প্রকাশ

8-missing_24897সিসি নিউজ : দেশে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে নতুন করে ২ নারীসহ আরও ৮ জনের তথ্য প্রকাশ করেছে গোয়েন্দারা। তাদের মধ্যে অন্তত ৩ জন সপরিবারে সিরিয়ায় গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের কেউ দেশে ফিরে জঙ্গি তৎপরতায় জড়িয়েছে কি না, সে বিষয়ে চলছে অনুসন্ধান। ইতোমধ্যেই নতুন করে নিখোঁজ ওই ৮ জনের বিস্তারিত তথ্য পেয়েছে গোয়েন্দারা। এদের মধ্যে দুই নারীসহ ৩ জন সপরিবারে যুক্ত হয়েছে জঙ্গি তৎপরতায়- ধারণা আইনশৃংখলা বাহিনীর। তবে তাদের এ মূহুর্তের অবস্থান সম্পর্কেও নিশ্চিত নয় গোয়েন্দারা। তাদের বিষয়ে তথ্য নেই স্বজনের কাছেও।
নিখোঁজদের ৪ জনই ঢাকার বাসিন্দা। আব্দুর রহমান মাসুদের বাড়ি আশুলিয়ায়, ডা. আরাফাত আল আজাদের বারিধারায়, সাইমুন হাছিব মোনাজের বাসা বনানিতে এবং তাহমিদ রহমান সাফির বাসা নিকুঞ্জে। বগুড়ার তুরকিউর রহমান সপরিবারে তুরস্ক হয়ে সিরিয়া গেছেন বলে ধারণা করছে গোয়েন্দারা। গোপালগঞ্জের দুই নারী সায়মা আক্তার মুক্তা ও রাবেয়া আক্তার টুম্পাও সপরিবারে ইংল্যান্ড হয়ে সিরিয়ায় গিয়ে জঙ্গি তৎপরতায় যুক্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ