• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলওয়ের সাবেক মহাপরিচালকের ৫ বছর কারাদণ্ড

Mida20160803163137সিসি নিউজ: দুর্নীতির মামলায় বাংলাদেশ রেলওয়ের সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক ইউসুফ আলী মৃধাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এক মামলায় দুই ধারায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য তিন বছরের কারাদণ্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত।
রায় ঘোষণার আগে ইউসুফ আলী মৃধাকে করাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলায় বিভিন্ন সময়ে ১৩ জন সাক্ষী প্রদান করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ইউসুফ আলী মৃধা দুদকের কাছে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৭ লখ ৩৪ হাজার ৯১০ টাকা তথ্য গোপন করেন। এবং ৪০ লখ ৯ হাজার ৯১০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।
এ ঘটনায় ২০১২ সালের ১৪ আগস্ট দুদকের উপ-সহকারী পরিচালক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
২০১২ সালের ২৬ নভেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ