• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পরিবারসহ ১৬ মাস নিখোঁজ তরুণ ব্যারিস্টার

taki_45093সিসি ডেস্ক: বগুড়ায় ধনাঢ্য এক ব্যবসায়ীর পুত্র এ কে এম তাকিউর রহমান পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে ১৬ মাস ধরে নিখোঁজ রয়েছেন।
শহরের কালীতলা এলাকার তৈরি পোশাক ব্যবসায়ী আবদুল খালেকের ছেলে লন্ডন ফেরত ব্যারিস্টার এ কে এম তাকিউর রহমানের সঙ্গে তার স্ত্রী রিযিতা রহমান ও দেড় বছর বয়সী কন্যা জামাইশাও ১৬ মাস ধরে নিখোঁজ রয়েছে।
ব্যবসায়ী আবদুল খালেক জানান, তার ছেলে তাকিউর, স্ত্রী ও কন্যাকে নিয়ে ঢাকার কলাবাগান থানাধীন ১৪ লেকসার্কাসের ৮/বি ফ্ল্যাটে বসবাস করতেন। ওমরাহ হজে যাওয়ার কথা বলে ২০১৫ সালের ৪ এপ্রিল তারা দেশ ছেড়ে চলে যান। এর পর তারা আর দেশে ফেরেননি। ওই ঘটনার প্রায় দুই মাস পর ২০১৫ সালের ৯ জুন তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর পরই একটি গোয়েন্দা সংস্থার লোকজন নিখোঁজ তাকিউর সম্পর্কে তথ্য পেতে বগুড়া শহরের কালীতলা এলাকায় আবদুল খালেকের বাড়িতে গিয়েছিলেন। এর পর ৩ আগস্ট বুধবার সন্ধ্যায় বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলও ওই বাড়িতে যায়।
তৈরি পোশাক ব্যবসায়ী আবদুল খালেক জানান, তার ছেলে তাকিউর ভারতের দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলে পড়ালেখা করেছে। সেখান থেকে ‘ও-লেভেল’ পাস করার পর ঢাকার একটি স্কুল থেকে ‘এ-লেভেল’ পাস করে। পরে ব্যারিস্টারি পড়ার জন্য সে লন্ডনে যায়। সেখান থেকে প্রায় পাঁচ বছর আগে ২০১১ সালে তাকিউর বাংলাদেশে ফিরে আসে এবং আইন পেশায় যুক্ত হয়।
ছেলের সঙ্গে সর্বশেষ কবে কথা হয়েছে— জানতে চাইলে আবদুল খালেক বলেন, ‘কিছুদিন আগে সৌদি আরব থেকে একবার ফোন করেছিল। তার পর আর কোনো যোগাযোগ নেই।’

বিবার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ