• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিনের সন্ত্রাসবিরোধী আলোচনা সভা

DSC00492বিশেষ প্রতিনিধি: ইসলাম ধর্ম প্রতিষ্ঠার নামে ধর্মান্ধ ও উগ্র কথিত জঙ্গীদের সন্ত্রাস ও  নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে ও সাধারণ মানুষকে সচেতন করতে আলোচনা সভা করেছে বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন নীলফামারী শাখা। শুক্রবার সকাল সাড়ে দশটায় সৈয়দপুর শহরের মুর্তুজা মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জেলা কমিটির সভাপতি ও সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.ব. ম মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শাখার সাধারণ সম্পাদক ও সংগলশী হাজীপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, নীলফামারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি একরামূল হক, বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন, রংপুর মহানগর কমিটির সভাপতি ও কেল্লাবাড়ি দাখিল মাদরাসার সুপার এনামুল হক মাজেদী  প্রমুখ।
বক্তাগণ বলেন, যারা ধর্মের নামে ধ্বংসাত্মক কর্মকান্ড করছে, তারা ধর্মের কলংক; মুসলিম নয়। ওদেরকে প্রতিহত করুন। ইসলাম হলো শান্তির ধর্ম, অশান্তির কোন স্থান এতে নেই। তাই জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ রুখতে হবে সবাইকে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর আসমতিয়া দাখিল মাদরাসার সুপার আনোয়ারুল আলম শাহ্সহ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ