• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজবাড়ীর পদ্মা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ৫

ট্রলাররাজবাড়ী: জেলার কালুখালী উপজেলার হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবিতে ৫ যাত্রী নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় পুলিশ প্রশাসন ও জনগণ অংশ নিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাবার জন্য রওনা দিলে কিছুদূর যাবার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও এখন পর্যন্ত ৫ জন যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালুখালী থানা পুলিশের ওসি নূরে আলম ফকির জানান, স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তাছাড়া খুলনা থেকে ডুবরি দলকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ