• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালুখালীতে ট্রলারডুবি : চারজনের মরদেহ উদ্ধার

12রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে এ সকল মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুরের চর রামনগরের অাকবর শেখের স্ত্রী হালিমন (৬০), মেয়ে ফরিদা (২৫), একই এলাকার রোকন শেখের মেয়ে বেগম (৩৭) ও কালুখালীর রতনদিয়া ইউপির অালকাব হোসেনের ছেলে রাজু (৮)।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিণবাড়ীয়া থেকে ট্রলারটি ২০ জন যাত্রী নিয়ে সাদার চরে যাওয়া পথে প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এতে ৭ যাত্রী নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়া থেকে সাদার চর যাওয়ার জন্য রওনা দিলে কিছুদূর যাওয়ার পর প্রচণ্ড স্রোতের কারণে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা অনেকে সাঁতরে আশপাশে থাকা ডিঙ্গি নৌকায় উঠলেও এখন পর্যন্ত ২ যাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির জানান, স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে ডুবুরিদল চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ