সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। আজ শনিবার দুপুরে উত্তরা আবাসন থেকে গোপন সংবাদের ভিত্তিতে আয়শা সিদ্দিকা ওরফে বুচিয়া (৪০) নামের ওই মাদক ব্যাবসায়ীকে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। সে ওই এলাকার আব্দুর রশীদের স্ত্রী। সৈয়দপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তার,শোয়ার ঘরের বিছানার নিচ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ৮।