• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় মাদক ও ধুমপান বিরোধী সাইকেল র‌্যালী

Photoখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ৬ আগষ্ট শনিবার সকাল ৯ ঘটিকায় মাদক ও ধুমপান বিরোধী সাইকেল র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয় । খানাসামা উপজেলা প্রশাসন ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ  কর্তৃক আয়োজিত প্রায় ১ কি:মি: দৈর্ঘ সাইকেল র‌্যালীতে খানসামা উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের নেতৃত্বে ভেড়ভেড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুল হক, প্যানেল চেয়ারম্যান ফজলে রাব্বী রানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ইয়থ ফোরামের সদস্য, ইউপি সচিব, মেম্বার ও সাংবাদিক অংশগ্রহন করে ।   র‌্যালীটি ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ৫ কি:মি পথ অতিক্রম করে উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মিলিত হয় । সেখানে এক পথসভায়  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন , আমরা সবাই নিজের জীবন কে সবচেয়ে বেশি ভালোবাসি । তাই নিজের জীবনকে ভালোবাসলে মাদককে না বলতে হবে । সকল মাদকদ্রব্যই আইনে নিষিদ্ধ । ধর্মেও নিষিদ্ধ। মাদক ও ধুমমান জীবন নষ্টকারী । ধুমপান এবং মাদক দ্রবের ফলে দূরারোগ্যের সৃষ্টি ও পড়ালেখার ক্ষতি হয় । তাই এটা থেকে দুরে থাকতে হবে । সভায় আরো বক্তব্য রাখেন খানসামা প্রেশ ক্লাবের সাধারন সম্পাদক সিকান্দার আলী কাবুল, ও চেয়ারম্যানবৃন্দ । পরে সাইকেল র‌্যালীটি পুনরায় ইউনিয়ন পরিষদ চত্তরে ফিরে আসে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ