• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপানি হত্যা: ৪ আসামির বিরুদ্ধে পরোয়ানা

কুনিওসিসি নিউজ: জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। রবিবার রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আরিফুল ইসলাম এ আদেশ দেন।
একই সঙ্গে অভিযোগ থেকে মামলার ছয় আসামিকে অব্যাহতি দেয়ার আবেদন মঞ্জুর করা হয় বলে জানান আদালতের অতিরিক্ত পিপি নয়ন নূর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আব্দুল কাদের জিলানীর গত ৩ জুলাই দেয়া অভিযোগপত্রে আটজনকে আসামি করা হয় এবং ছয়জনকে অব্যাহতির আবেদন করা হয়।
অভিযোগপত্রের আট আসামি হলেন- জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা (৩৩), সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া (৩২), আবু সাঈদ (২৮), সাদ্দাম হোসেন (৩২), আহসান উল্লাহ আনসারী (৩১), নজরুল ইসলাম (৩২) ও সাখাওয়াত হোসেন (৩০)।
এর মধ্যে প্রথম তিনজনের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার টাঙ্গাইলপাড়া, আবু সাঈদের বাড়ি বগুড়ার গাবতলী, সাদ্দাম হোসেনের ও আহসান উল্লাহ আনসারীর বাড়ি কুড়িগ্রামের রাজারহাট, নজরুলের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ এবং সাখাওয়াতের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলায়।
গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হয়েছে সাদ্দাম হোসেন, আহসান উল্লাহ আনসারী, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান (কথিত বন্দুকযুদ্ধে নিহত) ও সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে।
অভিযোগপত্র অনুযায়ী, গত ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা। মোটরসাইকেলে তারা তিনজন ছিলেন। গুলি করার পর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যান। ঘটনাস্থলেই মারা যান ৬৬ বছর বয়সী কুনিও। ঘটনার পরপর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এ হত্যার দায় স্বীকার করলেও সরকার তা নাকচ করে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। তারা হলেন কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির হীরা, রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান বিপ্লব, রংপুর মহানগর যুবদলের সদস্য রাজীব হাসান সুমন ওরফে মেরিল সুমন, নওশাদ হোসেন রুবেল ওরফে ব্ল্যাক রুবেল, বিজয় দাশ এবং রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার কাজল চন্দ্র বর্মণ ওরফে ভরসা কাজল।
পিপি নয়ন নূর রহমান জানান, বর্তমানে এ ছয়জন রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অভিযোগপত্রে এ ছয়জনকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ছয়জনের অব্যাহতির আবেদন মঞ্জুর করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ