• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাটোরে এক সঙ্গে পাঁচ সন্তান প্রসব

নাটোরনাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় লিপি খাতুন (২৮) নামে এক মা দুটি মেয়েসহ পাঁচ সন্তান প্রসব করেছেন। শনিবার রাতে উপজেলার বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি ওই পাঁচ সন্তান প্রসব করেন। সে উপজেলার নগর গ্রামের বাকের মন্ডলের স্ত্রী।
লিপির স্বজনেরা জানান, প্রায় ১০ বছর আগে লিপির বিয়ে হয়। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের পরিবারের সবাই লিপির প্রতি অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তান সম্ভবা হয়ে পড়েন। এরপর শনিবার রাত ৮টার দিকে বনপাড়া আমিনা হাসপাতালে স্বাভাবিক ভাবে মাত্র ১৫ মিনিটের মধ্যে একে একে পাঁচ সন্তান প্রসব করেন।
ক্লিনিক সূত্রে জানা যায়, অপারেশন ছাড়াই লিপি খাতুন পাঁচ সন্তান প্রসব করেন। তবে মাসহ দুটি শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। সে কারণে অপর তিন শিশুর মৃত্যু হয়েছে।
বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনসারুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ