• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ

Photoফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাটে জ্বালানি তেল বিক্রির দোকানে পেট্রোলে আগুন লেগে একই পরিবারের ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। একইসাথে ভষ্মিভুত হয়েছে ৩টি বাড়ি ও ৩টি দোকান।
 শনিবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাটে বাবলু-এর জ্বালানী তেল বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- তেল বিক্রেতা বাবলুর ছেলে রনি বাবু (২৫), মেয়ে মনিরা (৩৫) এবং স্ত্রী রূপিয়া বেগম (৫৫)।
জানা গেছে, সন্ধার দিকে রনি বাবু দোকানে পেট্রোল ঢালতে গেলে হঠাৎই আগুন ধরে যায়। এসময় ওই আগুন বিদ্যুতের তারের সাথে ছড়িয়ে পড়ে এবং দোকানের পার্শ্বে বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে তার স্ত্রী ও কন্যা অগ্নিদগ্ধ হয়। এসময় এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
এদিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ রনি বাবু, মনিরা এবং রূপিয়া বেগমকে উদ্ধার করে।
অগ্নিদগ্ধ তিনজনকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুত্বর হলে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ