• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আহলে সুন্নাতের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

nএন.এ.আনসারী: ওলী আল্লাহর বাংলায়-জঙ্গিবাদের ঠাই নাই স্লোগানকে সামনে রেখে সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর ডাকে রবিবার সৈয়দপুর প্রেসক্লাব চত্ত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে তরিকতপন্থি সুফিবাদে বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাআত এর বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার ধার্মিকরা অংশগ্রহন করে।
সকাল ১১ টা হতে শুরু হওয়া এই মানবন্ধনে নিজেদের ব্যানার নিয়ে একে একে আহলে বাইত ফাউন্ডেশন, খানকাহে তেগিয়া, খানকাহে শামসিয়া জালালিয়া, আঞ্জুমানে গাউসিয়া, মাদ্রাসা জামে রিজভিয়া, মাদ্রসা মাজহারে ইসলাম, আঞ্জুমানে আশরাফিয়া, গাউসিয়া কমিটি, মাদ্রাসা জান্নাতুন নাঈম,খানকাহ এমাদিয়া, আস্তানায়ে গাফফারিয়া সহ সৈয়দপুরের সর্বস্তরের সাধারণ জনগনের অংশগ্রহনে অল্প কিছুক্ষনের মধ্যেই কানায় কানায় পরিপূর্ন হয়ে যায় শহীদ ডাঃ জিকরুল হক রোড সহ সৈয়দপুর প্রেসক্লাব এর আশেপাশের এলাকা।
মানববন্ধনের শুরুতে নাতে রাসুল পরিবেশন করেন হায়দার আলী এমাদী,আনোয়ার রেজা আশরাফী। শুভেচ্ছা বক্তব্য রাখেন খুরশীদ আলম মানিক ও আহমাদ রেজা আশরাফী। এর পর একে একে বক্তব্য রাখেন সৈয়দপুরের নয়নমনী হযরত মুস্তাক আহমাদ নুরী রিজভী(রহঃ) এর সুযোগ্য সন্তান ও শাহ্ আউলিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাবির হোসেন রেজভী, মোমতাজ রসুল বকশী, তেগিয়া খানকাহ’র গদ্দিনশিন রিদওয়ান আল কাদেরী, আহলে সুন্নাত এর সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর প্লাজা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মইনুল ইসলাম আল কাদেরী, সহ-সভাপতি মাওলানা মিসবাহী, হাজ্বী জুবায়ের এমাদী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাজার আশরাফী, আলহাজ্ব নুরুদ্দীন আশরাফী সহ অন্যান্যরা।
মাওলানা সাবির হোসেন রেজভী সাহেব বলেন, জঙ্গিবাদের উৎপত্তিস্থল সালাফী লামাজহাবী গোষ্ঠিকে চিহ্নিত করে এর মুলৎপাটনের উপর জোর দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। মাওলানা মইনুল ইসলাম বলেন, ইসলাম কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়নি এবং দিবেনা কিন্তু কতিপয় পথভ্রষ্ঠরা জঙ্গিবাদ কার্যক্রম করে ইসলামকে বদনাম করছে তাদের চিহ্নিত করে কঠিন শাস্তি দিতে হবে।
অন্যান্য বক্তারা জঙ্গিবাদের লালনকারী ওহাবীগোষ্ঠির উপর বিশেষ নজরদারী করার কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষন করেন এবং বাংলাদেশে ইসলাম ওলী আল্লাহর মাধ্যমে এসেছে ওহাবীদের মাধ্যমে নই তাই এখন সময় এসেছে যারা শান্তির ধর্ম ইসলামকে বদনাম করছে তাদের প্রতিহত করার।
মানববন্ধনে উপস্থপনা করেন খালিদ আজম।বক্তব্য শেষে সালাতো সালামের পর দেশ ও জাতির কল্যানে মোনাজাত করেন সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি আলহাজ্ব শাহ্ সুফী গোলাম জ্বীলানী তেগী সাহেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ