
সিসি নিউজ: দিনাজপুরের মোহনপুর আত্রাই নদীতে ডুবে দু’যুবকের মৃত্যু হয়েছে। এদের একজনের লাশ খুঁজে পাওয়া গেলেও একজন এখনও নিখোজ রয়েছে। ঘটনাটি ঘটেছে,আজ সোমবার দুপুর একটায়। এ সময় তারা গোসল করার পাশাপাশি নদীতে স্থাপিত রাবার ড্যামের ছবি পানির স্রোতের ছবি তুলছিলো। এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা দিনাজপুর শহরের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল রয়েছে। উৎসুক জনতা ভীড় বাড়ছে।