• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মানুষ মানুষের জন্য…

তোফায়েলসিসি নিউজ: ‘মানুষ মানুষের জন্য’ প্রবাদটি সত্যি প্রমান করলো সৈয়দপুর থানাধীন গোলাহাট পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর তোফায়েল আহমেদ। সম্প্রতি তিনি ৩৪ হাজার ৫’শ টাকা দিয়ে একটি ব্যাটারী চালিত রিক্সা ক্রয় করেছেন। চুরি আর মাদক বিক্রি না করার শর্তে ওই রিক্সাটি প্রদান করেছেন ছিচকে চোর হিসেবে শহরে পরিচিত পাপ্পু হোসেন ওরফে কাল্লারকে। সৈয়দপুর শহরের হাতিখানা ক্যাম্পে স্ত্রীসহ তিন সন্তান নিয়ে বাস করে কাল্লার।

মঙ্গলবার বিকেলে দেখা মিলে ওই রিক্সা চালক কাল্লারের সাথে। সে জানায়, তোফায়েল স্যারের দেয়া রিক্সা চালিয়ে প্রতিদিন ৭শত টাকার ওপরে আয় করছেন। আর তা দিয়ে সংসার চালাতে আর কোন অসুবিধা হচ্ছে না। সে জানায়, চুরি ও মাদক বিক্রি আর সে করবে না। এখন তার কাছে চুরি আর মাদক বিক্রির পেশা লজ্জা আর ঘৃনার। অন্যের সম্পদ চুরি করার ঘটনাগুলো এখন তার কাছে চরম অন্যায় মনে হয়। আর এ জন্য সে এখন অনুতপ্ত।

এ নিয়ে কথা হয়, এটিএসআই তোফায়েল আহমেদ’র সাথে। তিনি সিসি নিউজকে জানান, ঘটনাচক্রে চোর কাল্লার আমার সাথে দেখা করে তার মনের কথাগুলো খুলে বলে। সে ভালো হতে চায়। আর তাই নিজ উদ্যোগে ওই কাজটি করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ