• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে বিএমএ’র সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে “হটাও জঙ্গী, বাঁচাও দেশ” এ শ্লোগানে সন্ত্রাস ও জঙ্গীদের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করে তারা। ঘন্টাব্যাপী এই মানবন্ধনে অংশ নেয় চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী, সদর হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান, রাশেদ আলী মোড়ল, আমানুল্লাহ আল মামুন, আরিফ হোসেন, শাহ আলম প্রিন্স প্রমুখ। কর্মসূচীতে বক্তারা, সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতাদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ঝিনাইদহে বিভিন্ন মামলায় ২৯জন গ্রেফতার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে নাশকতার মামলায় জামায়াত ও বিএনপি ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এছাড়া বিভিন্ন মামলায় জেলার অন্যানো উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ২৭ জনকে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। সেসময় শৈলকুপা উপজেলার থেকে জামায়াত ও বিএনপি ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অন্যানো উপজেলা থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয় আরও ২৭ জনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ