• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মায়ের হত্যা মামলার আসামী বড় ছেলে

মামলানীলফামারী প্রতিনিধিঃ ছোট ছেলে নিতাই চন্দ্র রায়কে(২২) হত্যার অভিযোগে বড় ছেলে গোবিন্দ্র চন্দ্রকে (৩০) আসামীকে মা হিরন বালা বাদী হয়ে নীলফামারীর ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন তিনি। পুলিশের হাতে আটক আসামী গোবিন্দ্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ ভাইকে হত্যার কথা স্বীকার করেছে। আজ বুধবার বিকালের মধ্যে আসামীকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হবে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান রাজু বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য যে, মঙ্গলবার অনিল চন্দ্র রায়ের বড় ছেলে গোবিন্দ চন্দ্র রায় বাড়ীর পার্শবর্তী বাশঁঝাড়ে বাশঁ কাটতে গেলে ছোট ভাই নিতাই চন্দ্র রায় বাধাঁ দেয়। এ সময় বড় ভাই গোবিন্দ্র চন্দ্রের হাতে থাকা বাশ কাটার ধারালো অস্ত্র (যাকে স্থানীয় ভাষায় বাশিলা বলা হয়) দিয়ে ছোট ভাই নিতাইকে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক গোবিন্দ্রকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ