• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৩ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা

শিক্ষা মন্ত্রণালয়সিসি নিউজ : আগামী ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বুধবার এক আদেশে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এ সভার আয়োজন করবেন জানিয়ে আদেশে বলা হয়েছে, সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করতে হবে। একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্লস গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোকপাত করতে হবে।
জঙ্গিবাদ বিরোধী সভায় সকল শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, কমিউনিটি লিডার, ইমাম, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবেন।
প্রসঙ্গত, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজার বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ২ জন পুলিশ ছাড়াও জিম্মি ২০ দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করে। ২০ জিম্মির মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসীও নিহত হয়। এছাড়া ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের কাছে সন্ত্রাসী হামলায় ৪ জন মারা যান।
এ দু’টি ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। শিক্ষার্থীদের সন্ত্রাসবাদ থেকে দূরে রাখতে করণীয় নির্ধারণে এরপর সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ