• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৮০০ বছরের বালক সে!

বালকআন্তর্জাতিক ডেস্ক: বয়স হয়েছে ৮০০ বছর। তাতে কি? আসলে সে একজন বালক! কারণ শতাব্দীর পর শতাব্দী তার কোনো খোঁজ ছিল না। এতদিন পর তার খোঁজ মিলেছে। রুশ বিজ্ঞানীরা তার ডিএনএ মিলিয়ে খুঁজে বের করেছেন তার ‘আত্মীয়’দেরও।
আসলে ৮০০ বছর বয়স কারো কি হয়? আর তাকে বালকই বা বলা হচ্ছে কেন? এ নিয়ে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক

তাহলে জানা যাক আসল রহস্য। আসলে, যে বালকের কথা বলা হচ্ছে, তার বয়স বাড়া ৮০০ বছর আগেই থেমে গিয়েছে। বালক বয়সেই তার মৃত্যু হয়েছিল। তার মৃতদেহ মমি করে সংরক্ষণ করা হয়। সম্প্রতি রাশিয়ার সালেখার্দ শহরে মমিটির সন্ধান মিলেছে। কার্বন ডেটিং করিয়ে জানা গিয়েছে মমিটির বয়স ৮০০ বছর।
রাশিয়ায় মমি করে মৃতদেহ সংরক্ষণের রেওয়াজ খুব বেশি ছিল বলে জানা যায় না। কিন্তু ৮০০ বছর আগে এক বালকের মৃতদেহকে মমি করে রাখা হয়েছিল। এই তথ্য প্রত্নতত্ত্ববিদদের যেমন চমকে দিয়েছে, তেমনই চমকে দিয়েছে নৃতত্ত্ববিদদেরও।
মমিটি নিয়ে একাধিক গবেষণা শুরু করেছেন রুশ বিজ্ঞানীরা। রাশিয়ার কোন জনগোষ্ঠীর মধ্যে মমি করার রেওয়াজ ছিল, পরীক্ষা করে জানার চেষ্টা হয়েছে তাও।
মমিটি থেকে ডিএনএ-র নমুনা সংগ্রহ করে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, আধুনিক রাশিয়ায় সাইবেরিয়ান বলে যারা পরিচিত, তাদের ডিএনএ-র সঙ্গে ওই ৮০০ বছরের বালকের ডিএনএ-র মিল রয়েছে। আধুনিক সাইবেরিয়ান জনগোষ্ঠীর পূর্বপুরুষ ওই বালকের বংশধর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ