• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শৈলকুপায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

Shailkupa Digital Lab Open Pic-13-08-16ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে সারাদেশে ২হাজার একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধনের অংশ হিসেবে ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসকল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আশরাফুল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী গোলাম রসুল রাশু, অভিভাবক সদস্য রহমত আলী, আজাদ রহমান ও শিক্ষক প্রতিনিধি ইমরান খান।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ