• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে জাতীয় পতাকা অবমাননার দায়ে আটক ২

আটকসিসি নিউজ: জাতীয় পতাকা অবমাননার দায়ে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ জামাল উদ্দিন (৩০) ও মোকছেদুল ইসলাম (২৮) নামে দুই ব্যাক্তিকে আটক করেছে। আজ সোমবার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সরকার এন্টারপ্রাইজ ও থানার সন্নিকটে ইউসুফ ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করা হয়।

সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম সিসি নিউজকে জানান, ইউসুফ ব্রাদার্স ও সরকার এন্টারপ্রাইজ নামক ওই ব্যবসা প্রতিষ্ঠানে সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা  ও কালো পতাকা একই খুঁটিতে উত্তোলন করা হয়েছে। জাতীয় পতাকার ওপরে টানানো হয়েছে কালো পতাকা। এতে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। আর এ কারণে ইউসুফ ব্রাদার্সের কর্মচারী শহরের নতুন বাবুপাড়ার হাফিজ উদ্দিনের পুত্র জামাল উদ্দিন এবং সরকার এন্টারপ্রাইজের কর্মচারী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চৌধুরীপাড়ার মতিয়ার রহমানের পুত্র মোকছেদুলকে আটক করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে (বেলা ২টা) জানান, জাতীয় পতাকা অবমাননার দায়ে আটক দুই জনকে  ভ্রাম্যমান আদালতে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ