• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শোক দিবসে সরকারী ভবনেও উত্তোলন হয়নি জাতীয় পতাকা

chilmari-ph-15-8-16চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সরকারী নিদের্শ থাকলেও তা অমান্য করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কয়েকটি সরকারী অফিস ও ভবনে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। এঘটনায় মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষের মনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
জাতীয় শোক দিবস সমবার সরেজমিন ঘুরে দেখা যায়, চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়(সময় ১১টা৪৪মিনিট), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সম্প্রসারন ভবন (সময় ১১টা ৪৪মিনিট), উপজেলা সমাজসেবা কার্যালয় (সময় ১১টা৫১মিনিট), উপজেলা নির্বাচন কমিশন অফিসারের কার্যালয় (সময়১১টা ৪৮ মিনিট), উপজেলা কৃষি অফিসারের কার্যালয় (সময় ১১টা ৪৭মিনিট) সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী অফিস কার্যালয়ে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। সকল সরকারী, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার সরকারী নির্দেশনা থাকলেও বেশীর ভাগ প্রতিষ্ঠানে এসব সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ উঠেছে। এব্যাপারে প্রশাসনিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন মনিটরিং কমিটি থাকলেও তাদেরকে মাঠে পাওয়া যায়নি এবং অনেকে জাননেনা যে তিনি কমিটিতে আছেন। শুধু তাই নয় কিছু মনিটরিং কমিটিতে দায়িত্বরত কর্মকর্তাদের অফিসে ভবনেও পতাকা উত্তোলন করতে দেখা যায়নি। পতাকা উত্তোলন না করার বিষয়ে সংশিষ্ট দুজন কর্মকর্তা বলেন আমরা মনে করেছিলাম পরিষদ ভবনে শুধু উপজেলা নির্বাহী কর্তকর্তার অফিস ভবনে উত্তোলন করলেও চলবে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ) মোঃ রফিকুল ইসলামের সাথে একাধিক বার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিব করেননি। অপরদিকে বিষয়টিকে ঘিরে মুক্তিযোদ্ধাসহ সাধারন মানুষের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া অনেকে দোষিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ারও দাবি জানান।

চিলমারীতে জাতীয় শোক দিবস পালিত
কুড়িগ্রামের চিলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস।
১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠন সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। সকলে কালো ব্যাচ ধারণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি বিশাল শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এ, এস, এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, থানাহাট ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ বক্তব্য রাখেন। পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় সকালে শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। পরে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ