• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিদেশি জাহাজ ডুবিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

235656_1আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার ৭১তম স্বাধীনতা দিবস। বিভিন্ন নৌঘাটিতে ২০টি অনুপ্রবেশকারী বিদেশি মাছধরা জাহাজ বিস্ফোরণের মাধ্যমে ডুবিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করবে ইন্দোনেশিয়ার নৌ-বাহিনী। ছোট-বড় ১৩০০০-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার বিশাল বিস্তৃত সমুদ্র সীমানায় প্রায়ই প্রতিবেশি দেশগুলোর মাছধরার জাহাজ ঢুকে পড়ে। ইতোপূর্বে যথেষ্ট সহনশীলতার সাথে নিজেদের মৎস্য সম্পদ রক্ষা করার চেষ্টা করে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর পথ বেছে নিয়েছে দেশটির সরকার।

বিগত দেড় বছরে দেশটির নৌবাহিনী ও কোস্টগার্ড ১২১টি অনুপ্রবেশকারী বিদেশি মাছধরা জাহাজ ধরার পর সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। এর মধ্যে ফিলিপাইন ৩৪, ভিয়েতনাম ৩৩, থাইল্যান্ড ২১, মালয়শিয়া ৬ এবং চিনের ৫টি জাহাজ রয়েছে। এভাবে জাহাজ ডুবানোর ঘটনায় চিন সরকার বারবার প্রতিবাদ করলেও ইন্দোনেশিয়া চলমান অভিযান থেকে পিছিয়ে আসেনি। এরই ধারাবাহিকতায় ১৭ আগস্ট বিস্ফোরণের মাধ্যমে ডুবিয়ে দেয়া হবে অনুপ্রবেশকারী বিদেশি মাছধরা আরও ২০টি জাহাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ