• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৬ প্রতিষ্ঠানকে সাড়ে ৫৮ হাজার টাকা জরিমানা

সরকারী লোগোসিসি নিউজ: আটটি বাজার তদারকি ও দুটি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২৬ প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন জেলা কার্যালয়ের আট কর্মকর্তার নেতৃত্বে বরিশাল, ঝিনাইদহ, ফরিদপুর, শেরপুর, ঝালকাঠী, মানিকগঞ্জ, ঠাকুরগাঁও এবং রংপুরে বাজার তদারকি করে এ জরিমানা করা হয়েছে বলে অধিদফতর সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্রের নেতৃত্বে বরিশাল সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৩ হাজার, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে ঝিনাইদহ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ পাঁচ হাজার, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস শিকদারের নেতৃত্বে ফরিদপুর সদর উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫০০, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে শেরপুর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা।
ঝালকাঠী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে ঝালকাঠীর নলছিটি উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৬টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার এবং রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে রংপুরের পীরগাছা উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী কর্তৃক অভিযোগ শুনানীর মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে মোল্লা মেডিসিন কর্ণারকে ১ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসকে ৫ হাজার টাকা জরিমানা এবং ২জন অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ