• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন, সমাবেশ

Shailkupa Counter Terorism Humanchain pic -17-08-16ঝিনাইদহ প্রতিনিধি: “হটাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ” এই শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর ফিরোজা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, সংরক্ষিত কাউন্সিলর আঞ্জুয়ারা খাতুন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নতি যাদের চোঁখে সহ্য হচ্ছে না, তারাই দেশকে ধ্বংস করতে বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করেছে। তাই সকলকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ