• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুষ্টিয়ায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

আত্মহত্যাকুষ্টিয়া: কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার আনোয়ার হোসেন মনজিল ছাত্রীনিবাস থেকে অনন্দিতা রানী মন্ডল (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রুমে খাবার দিতে গিয়ে কাজের বুয়া সিলিং ফ্যানের সাথে মেয়েটির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
নিহত অনন্দিতা পাংশা জেলার কুঠি মালিয়া গ্রামের মনোরঞ্জন মন্ডলের মেয়ে। অনন্দিতা রানী মন্ডল কুষ্টিয়া সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে মেয়েটি একটি চিরকুট লিখে রেখে যায়। চিরকুটটি উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া মডেলা থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, প্রাথমিক তদন্তের আলামত হিসেবে এটা আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে তার এই সিদ্ধান্তের জন্য নিজেকেই দায়ী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ