• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

file (2)বাগেরহাট: বাগেরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এসএম হাসানুর রহমান জুয়েল (৩৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওই শিক্ষকের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনি ওই স্কুলে সহকারী ক্রীড়া শিক্ষক এবং বাগেরহাট শহরের লিচুতলা এলাকার বাসিন্দা।
ওই ছাত্রীর মায়ের অভিযোগ, জুয়েল দীর্ঘদিন ধরে স্কুলে মেয়েদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। হয়রানির শিকার অনেক ছাত্রী লজ্জায় বিষয়টি গোপন করে রাখতো। কিন্তু আমার মেয়ের ওপর নির্যাতনের কথা শুনে আর চুপ থাকতে পারিনি। তাই পুলিশের কাছে অভিযোগ করি।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান বলেন, সকালে বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক হাসানুর রহমান জুয়েল পাশের একটি কক্ষে ডেকে নেন। পরে ওই শিক্ষক ছাত্রীর শরীরে হাত দেন। পরে ওই ছাত্রী কক্ষ থেকে বেরিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানায়। এ ঘটনা অভিভাবকরা থানায় অভিযোগ করলে স্কুল থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন বিশ্বাস বলেন, আমরা মেয়েটির কাছ থেকে হাসানুর রহমান জুয়েলের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ