শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। দীর্ঘ অপেক্ষার পর জেলেরা তাদের কাঙ্খিত নাগারে পৌছোতে পেরেছে। গক দু’তিন মাস ধরে চাঁদপুর মাছঘাট ছিলো ইলিম শূণ্য কিন্তু এখন তার বাস্ত চিত্র পরিবর্তন হয়েছে। মাছঘাটে গেলে দেখা যাবে মেঘনার ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। চাঁদপুর ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের ভোলা, চরফ্যাশন, দৌলতখান, হাতিয়া, রামগঞ্জ, শরিয়তপুর ও নোয়খালীর জেলার নিম্নাঞ্চল থেকে প্রতিদিন আড়তে মণে মণে ইলিশ আসছে।
আর এসব ইলিশ প্রক্রিয়াজাত করে পৌঁছানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে প্রচুর ধরা পড়ছে রুপালি ইলিশ। এই মুহুত্বে ইলিশ ধরা পড়ায় জেলেপল্লীতে বইছে উৎসবের আনন্দ। দিন-রাত উপেক্ষা করে জাল ও ট্রলার নিয়েম জেলেরা পাড়ি দিচ্ছেন নদীর গহিনে। ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করে ঘাটে ফিরছেন ভরপুর আনন্দ নিয়ে। ইলিশ বিক্রির টাকা দিয়ে তারা পরিশোধ করছেন মহাজনের দাদনের টাকা।
মৎস্য বিভাগ তথ্য সূত্রে, জলবায়ু ও নদনদীর পানিপ্রবাহের তারতম্যের কারণে ইলিশ ধরা পড়ার মৌসুমও অনেকটা বদলে গেছে। এ কারণে জেলার পদ্ম-মেঘনায় ভরা মৌসুমেও তেমন ইলিশের দেখা মিলেনি। তাই হয়ত অসময়েও চাঁদপুর নদীতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়তে পারে ইলিশ।
এদিকে সরবরাহ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে ইলিশের দামও কমেছে। শুক্রবার বেলা ১১ টায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা গেছে, পুরো আড়ৎ জুড়ে ইলিশ আর ইলিশ। বড় সাইজের এসব ইলিশ দেখে অনেকেরই ইলিশ না কিনা পর্যন্ত মন ভরবে না। দেড় কেজী ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১৩শ থেকে ১৫শ টাকায়। আর এক কেজী ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১হাজার থেকে ১২শ টাকায়। ৫শ গ্রামের একটি বিক্রি হচ্ছে ৩শ থেকে ৪টাকায়।
এবিষয়ে জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া জানান, গত ৪ থেকে ৫দিন ধরেু চাঁদপুরে মাছঘাটে ভরপুর মাছ আসতে শুরু করেছে। জেলে থেকে শুরু করে আড়ৎ ব্যবসায়ী সবাই খুশি। আর এই ইলিশের দামও নাগালের মধ্যে। এখন প্রায় দাম অনেকটাই কম। সামনে আরো আমদানী হলে আশা করি দাম আরো কমে আসবে। ইলিশের দামের বিষয়টা শুধু আমদানরি উপর নির্ভরশীল। এখানকার বড় সাইজের ইলিশ চলে যায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম, জামালপুরসহ বিভিন্ন জেলাতে এখান থেকে মাছ আমদানী করা হয়।
জেলেরা বলেন, গেল মাসগুলোর শুরুতে চাঁদপুরের নদী প্রায় ইলিশশূন্য হয়ে পড়েছিল। নদীতে জাল কিছু জাটকা ছাড়া আর কিছুই ধরতে পারেনি। যার কারণে আমরা মাছ ধরার জাল ও আনুষঙ্গিক সরঞ্জাম তুলে রেখেছিলাম। কিন্তু চলতি মাস থেকে চাঁদপুরের ইলিশ বেশি করে ধরা পড়ছে শুরু করেছে। ফলে জেলেপল্লীতে বইছে ইলিশ উৎসবের আমেজ।