• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নৌযান শ্রমিকদের চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট

file (1)সিসি নিউজ: বেতন-ভাতা বাড়ানোসহ চারদফা দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে এ কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানিয়েছেন, চার দফা দাবিতে মধ্যরাত থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ১৭টি নৌযান শ্রমিক সংগঠন। নৌ শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করা হচ্ছে।
দাবিগুলো হলো নৌযান শ্রমিকদের মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি -চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্যতা রক্ষায় পদক্ষেপ গ্রহণ।
শাহ আলম বলেন, সারা দেশে একযোগে প্রায় দুই লাখ শ্রমিক এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। যতক্ষণ পর্যন্ত চার দফা দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকবে।
গত ২৬ এপ্রিল নৌযান শ্রমিকদের আন্দোলনের কারণে নৌমন্ত্রী শাজাহান খান জাতীয় স্কেলের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বাড়ানোর ঘোষণা দেন। যেখানে সর্বনিম্ন ৯ হাজার ও সর্বোচ্চ ১৭ হাজার ১০০ টাকা বেতন ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ