• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নবাবগঞ্জে সনাতন পদ্ধতিতে পাট পঁচানোর হিড়িক

Exif_JPEG_420

Exif_JPEG_420

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে আধুনিক প্রযুক্তি ভিত্তিক রেবনের মাধ্যমে পাট পঁচানোর পরিবর্তে কৃষকেরা সনাতন পদ্ধতিতে পাট পঁচিয়ে আঁশ সংগ্রহে হিড়িক পড়েছে। উপজেলার পাট চাষীরা জানান, পাট অধিদপ্তরের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পাট পঁচানো ও আঁশ সংগ্রহে প্রশিক্ষণ না পাওয়ায় তারা বাপ-দাদার সনাতন পদ্ধতিতে পাট পানিতে জাগ দিয়ে আঁশ সংগ্রহ করে থাকে। এর কারণে এলাকার বিল, পুকুর, জলাশয়ে পানি রীতিমত দূষণ হয়ে গন্ধ ছড়াচ্ছে। এর ফলে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের ক্ষতি হচ্ছে। উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের পাট চাষী মনিরুল ইসলাম ও ভোটারপাড়া গ্রামের মো. আতিয়ার রহমান জানান, প্রকৃত পাট চাষী হয়েও সরকারি ভাবে বিনামূল্যে বিতরণ করা বীজ ও প্রশিক্ষণ পাইনি। পাট চাষীরা আরো জানান, বর্তমান বাজারে পাটের দাম বেশি হওয়ায় অন্য ফসলের পরিবর্তে পাট চাষে আগ্রহী। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চলতি বছরে ১ হাজার পাট চাষীকে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও আধুনিক পদ্ধতিতে রেবনের মাধ্যমে পাট আঁশ সংগ্রহের জন্য আদর্শ পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ