• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে বেকারত্বের মুক্তি

Chirirbandar-motorcikal manikমোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি বাজারসহ সর্বত্র পাওয়া যায় ভাড়ায় চালিত মোটরসাইকেল। যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর সংখ্যা। ফলে কর্মসংস্থান হয়েছে অনেক যুবকের।

উপজেলার বিভিন্ন সড়কে কয়েক’শ ভাড়ায় চালিত মোটরসাইকেল চিরিরবন্দর উপজেলাসহ পাশ্ববর্তী জেলা উপজেলায় চলাচল করছে। বর্তমানে পেশাটির চাহিদা বৃদ্ধি পাওয়ায় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে গড়ে উঠছে মোটরসাইকেল বিক্রির শো’রুম। এসব শো’রুম থেকে নগদ বা সহজ কিস্তির মাধ্যমে মোটরসাইকেল নিয়ে অনেকেই এখন উপজেলার বিভিন্ন রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছেন। একাধিক চালকের সাথে কথা বলে জানা যায়, আগে অনেকেই কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত ছিলেন আবার অনেকে পরিবারের অশান্তির কারণ ছিলেন। এখন তারা সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল চালাচ্ছেন। চালক খায়রুজ্জামান জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সঠিক ভাবে চালালে ৫শত থেকে ৬শত আয় করা যায়। এ আয় দিয়ে সুন্দর ভাবে সংসার চলছে। সংসারে আর অশান্তি নেই।

চালকের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির লাইসেন্স প্রসঙ্গে জানতে চাইলে আল-আমিন নামে এক চালক জানান, আমরা গরিব মানুষ, কিস্তিতে মোটরসাইকেল নিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাই। লাইসেন্স করবো কি করে?

উপজেলার বিন্যাকুড়ি বাজারের জাহাঙ্গীর, পরিমল, বাচ্চু, আজিজার, মজিদ, মমতাজ, রতন, আজিদ, আকতারসহ  প্রায়সকল মোটরসাইকেল চালক জানান, উপজেলায় ভাড়ায় চালিত যত মোটরসাইকেল রয়েছে তার মধ্যে বিন্যাকুড়ি বাজারে বেশি।

তাই উপজেলার সকল ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের নিয়ে  বিন্যাকুড়ি বাজারে মোটরসাইকেল চালক সমিতি তৈরি প্রক্রিয়া চলছে। আমরা প্রত্যেকেই এ পেশায় এসে পরিবারের আশা-ভরশার একমাত্র অবলম্বন হয়ে দাড়িঁয়েছি। সমিতি হলে প্রত্যেক চালক ও মোটরসাইকেলের লাইসেসেন্সের আওতায় আনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলার সচেতন মহলেরা জানান, এ এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের অনেকেই  কর্মসংস্থানের অভাবে হতাশাগ্রস্ত হয়ে অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন আবার অনেকে পরিবারের অশান্তির কারণ ছিলেন। তারা এ পেশায় যুক্ত হয়ে সুন্দর ভাবে সংসার চলছে। সংসারে শান্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ