লালমনিরহাট:
লালমনিরহাটে ৮৫ মাদক ব্যবসায়ী আলোর পথে ফিরে আসার শপথ গ্রহণ করেছেন। বিকেলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ বাক্য পাঠ করেন।
সমাবেশে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, আব্দুর রহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে তুলে ধরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেষ্ট থাকার আহ্বান জানান। সমাবেশে ছাত্র, শি¶ক, মুক্তিযোদ্ধা, সমাজকর্মী, সাংবাদিকসহ সমাজের প্রত্যেক স্তরের মানুষ অংশ নেয়।
প্রসঙ্গত, লালমনিরহাটের সীমান্তবর্তী ইউনিয়ন হিসেবে মোঘলহাটে মাদকের ব্যাপকতা অনেক বেশি। প্রতিদিনই দুরদুরান্ত থেকে মাদকসেবীরা আসেন।
বর্তমান জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক যোগদানের পর থেকেই জোর দেন মাদক নির্মূলে। এরই ধারাবাহিকতায় গেল ১ মাসে প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হওয়ার পাশাপাশি উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক।